আজ ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী, দু’দিনের কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজ ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী, দু’দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ১:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ১:৪২ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

আজ সোমবার (১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও সারাদেশে প্রতিবাদ র‌্যালি করবে ছাত্রদল।

রোববার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমাবার সকাল ১০টায় প্রয়াত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ছাত্রদল নেতা-কর্মীদের গণ গ্রেফতার, হামলা, গুম, খুন, হেফাজতে নির্যাতন, শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা, অভিযানের নামে বসতবাড়ি ভাঙচুর, আত্মীয়-স্বজনদেরও গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে দুপুরে সারাদেশে র‌্যালি করবে ছাত্রদল।

পরদিন মঙ্গলবার বিকেল ৪টায় ভার্চুয়াল আলোচনা সভা করবে সংগঠনটি।

জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ঘণমাধ্যমে বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে। বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ২০২৪ সালের একতরফা নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটে নির্বাচনের বিরুদ্ধে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ছাত্রদল গুম, খুন, হত্যা, নির্যাতন মেনে নিয়ে জীবনবাজি রেখে রাজপথে রয়েছে।’

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী ছাত্রদলের অঙ্গীকার, রুখতে হবে স্বৈরাচার স্লোগান নিয়ে পথ অতিক্রম করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ