আটকে গেল পাপিয়ার কারামুক্তি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আটকে গেল পাপিয়ার কারামুক্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। এ বিষয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হতে পারে বলে জানা গেছে।

এর আগে, বুধবার (০১ নভেম্বর) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় শামীমা নূর পাপিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একসঙ্গে জামিন দিয়ে রুলও জারি করেন।

তখন তার আইনজীবী রবিউল আলম বুদু জানিয়েছিলেন জামিন পাওয়ায় পাপিয়ার মুক্তিতে বাধা নেই। কারণ এর আগে নয়টি মামলায় জামিনে ছিলেন তিনি। আজ দুদক আপিল করায় কারাগার থেকে বের হওয়া আটকে গেল পাপিয়ার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ