আড়াইহাজারের আ’লীগ-জাপা সংঘর্ষ আহত- ১৫ : জাপা প্রার্থীর ভোট বর্জন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারের আ’লীগ-জাপা সংঘর্ষ আহত- ১৫ : জাপা প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনে নৌকা ও লাঙ্গলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতের মধ্যে ২ জন গুলিবিদ্ধ হয়েছে।
রবিবার (৭ জানুয়ারী) দুপুরে আড়াইহাজারের রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ টি কেন্দ্র বাতিল করা হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেছেন ।
দুপুরে রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ও মহিলা কেন্দ্র দখলকে কেন্দ্র করে নৌকা ও জাপার প্রার্থীর সমর্থদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। হামলায় কেন্দ্রে কর্মরত একজন প্রিজাইডিং অফিসার, ২ জন পুলিশ সদস্য সহ ১৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০-৬০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। পরে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কেন্দ্র দুটি বাতিল ঘোষণা করা হয়। এর আগে সদাসদি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভোট গ্রহন শুরু হয়।
আড়াইহাজারে বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের মারধর সহ বের করে দেয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটন। তবে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবু এমপির বক্তব্যে নেয়ার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, কেন্দ্রে গন্ডগোল করলে বেশ কয়েকজন আহত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ ভোটকেন্দ্র বাতিল ঘোষণা করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে লোটন কেন্দ্রে গেলে সেখানে নৌকার সমর্থকরা কেন্দ্রে জড়ো হয়ে ¯েøাগান দেয়। এসময় লাঙ্গল সমর্থকরাও ¯েøাগান শুরু করলে আওয়ামী লীগ ও জাপার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আলমগীর সিকদার লোটন জানান, কেন্দ্র দখল করে নৌকার লোকজন সীল মারার সময় আমরা বাধা দিলে তারা হামলা করে। পুলিশ আমাদের দিকে গুলি করে। পরে কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। আমাদের ১০ জন গুলিবিদ্ধ হয়েছে। আমার পায়েও গুলি করা হয়েছে।
ভোট বর্জনের ঘোষণা দিয়ে লোটন জানান, আড়াইহাজারের প্রায় সকল কেন্দ্র থেকেই তার এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেয়া হয়েছে। এসময় সরকারীদলের সমর্থক ও পুলিশ তার কর্মী সমর্থকদের ওপর গুলিবর্ষণ করেছে বলেও অভিযোগ আনেন তিনি। এদিকে সংঘর্ষের ঘটনায় লোটনের ছোট ভাই জাহাঙ্গীর সিকদার জোটনসহ আরও ১০ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ