আড়াইহাজারে আবারো একরাতে তিন বাড়ীতে ডাকাতি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে আবারো একরাতে তিন বাড়ীতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবারো একরাতে তিন বাড়ীতে ডাকাতি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) গভীর রাতে উপজেলার সালমদী নয়াপাড়া, নরিংদী ও মনোহরদী গ্রামে এই ডাকাতির ঘটনা গুলো ঘটে। এতে আহত হয়েছে ২ জন। লুটে নিয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও গৃহকর্তারা জানিয়েছে, ঘটনার দিন রাত আড়াইটার দিকে ১০/১৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল সালমদী নয়াপাড়া গ্রামের বেসরকারী চাকুরীজীবি রিপনের বাড়ীতে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তার মা সেতেরা বেগমকে পিটিয়ে গলায় ছুরি ধরে নগদ ৩ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুটে নয়।
অপরদিকে ১০/১২ জনের অপর একটি ডাকাত দল একই রাতে ব্রাক্ষন্দী ইউনিয়নের নরিংদী গ্রামে নুর আলম সিকদারের বাড়ীতে হানা দিয়ে তার স্বজন হোসনাকে পিটিয়ে নগদ ১০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। পরে ডাকাত দল মনোহরদী বাজারের সংলগ্ন অটো চালক মাসকুরের বাড়ীতে হানা দিয়ে নগদ ৩০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থ া নেওয়া হবে। প্রসঙ্গত, গত রবিবার রাতেও আড়াইহাজারে তিন বাড়ীতে ডাকাতি হয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ