আড়াইহাজারে আবারো একরাতে ৪বাড়িতে ডাকাতি ২ নারী আহত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে আবারো একরাতে ৪বাড়িতে ডাকাতি ২ নারী আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৫, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৫, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একরাতে ৪ বাড়িতে ফের ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার (৪ মে) গভীররাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ানদী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। রাত দেড়টা থেকে ৩ টা পর্যন্ত চলে এই ডাকাতি। এ ঘটনায় গোটা এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।
স্থানীয়রা জানিয়েছে, গভীররাতে ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল আগুয়ান্দী গ্রামের ডাঃ আব্দুল মান্নান, মামুন, জুম্মন দাস ও তার ভাড়াটিয়া শ্রী বাবুর বাড়ীতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি বাড়ী থেকে নগদ ২২ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, মোবাইলসহ অন্যন্য মামলামাল লুটে নেয়। এ সময় ডাক্তার আব্দুল মান্নানের বাড়িতে বৃষ্টি ও আছিয়া বেগম নামের ২ জনকে আহত করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। প্রসঙ্গত, গত এক সপ্তাহে এ উপজেলায় ৬টি ডাকাতির ঘটনা ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ