আড়াইহাজারে আ’লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক -১১ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে আ’লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক -১১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৬, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৬, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগষ্ট) রাতে আড়াইহাজার উপজেলার উজান গোপিন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- গোপিন্দী এলাকার শাহজাহানের ছেলে জাবেদ (২২), ঝাউগড়া এলাকার ছাত্তারের ছেলে ছাব্বির (১৮), সোহেলের ছেলে সাইদুল(২০), মোঃ বাদল মিয়ার ছেলে সাইদুল ইসলাম জিহাদ (১৭), নুর মোহাম্মদের ছেলে মো: আরাফাত (১৮), ছোট বিনায়ের চর এলাকার হারুনের ছেলে আফসার (১৮), বড় বিনাইর চর এলাকার আবু তালেবের ছেলে জুনায়েদ (১৯), ঝাউগড়া এলাকার মানিকের ছেলে ফাহাদ (১৫), মহসিনের ছেলে তামীম (১৫), আবু দায়েনের ছেলে অনিক(১৮), শাহ্ আলমের ছেলে আব্দুল্লাহ (১৮)। আটককৃতরা নিষিদ্ধ চাত্রলীগের নেতা কর্মী ও পলাতক সাবেক এমপি বাবুর ক্যাডার।
এলাকাবাসি জানায়, রাতে আড়াইহাজারের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ অনুসারী ও ব্রহ্মন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা লাক মিয়ার (কারাগারে আটক) ভাতিজা ছাত্রলীগ নেতা নাইমের নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের আটক করে পুলিশ।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, মিছিলের সময় তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
অপরদিক আড়াইহাজার থানা সুত্রে জানা গেছে,আটককৃতদের থানা থেকে ছাড়িয়ে নিতে বিএনপির নেতারা তদবির চালাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ