আড়াইহাজারে জমি দখল নিয়ে বিরোধে নারীসহ আহত-৪ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে জমি দখল নিয়ে বিরোধে নারীসহ আহত-৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি জবরদখল করতে গিয়ে হামলা করে চারজনকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।
রোববার (৩০ জুলাই) এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা পাঠানবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- আলমগীর পাঠান (২৮), তার চাচা সেকান্দর পাঠান (৩০), নজু পাঠান (৩০) ও স্ত্রী শারমিন আক্তার (২২)।
অভিযোগের বাদী ওই গ্রামের হাসিম পাঠানের ছেলে আলমগীর পাঠান জানান, তাদের বসতবাড়ীর একাংশ জোরপূর্বক জবরদখল করতে যায় একই গ্রামের প্রভাবশালী হকসাব পাঠান ও তার পরিবারের লোকজন। এসময় আলমগীর পাঠান ও তার পরিবারের লোকজন বাধা দিলে তাদের ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে হকসাব পাঠান গং। এসময় চারজন আহত হন। ঘরে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেওয়া হয়। আহত অবস্থায় আলমগীর পাঠান ও সেকান্দর পাঠানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ