আড়াইহাজারে ডাকাতি ৭ লাখ টাকার মালামাল লুট - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে ডাকাতি ৭ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৪, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৪, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কাকাইলমোড়া গ্রামে ডাকাতির ঘটনায় গৃহকর্তৃ আসমা (৩৫) গুরুতর আহত হয়েছেন। ডাকাত দল লুট করে নিয়ে গেছে নগদ টাকাসহ ৭ লাখ টাকার মালামাল। শুক্রবার (৩ মার্চ) শেষ রাতে এই ঘটনাটি ঘটে ।
স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার শেষ রাতে ১০/১২ জন মুখোশধারী ডাকাত দল আসমার চৌচালা টিনের ঘরের কাঠের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে আসমাকে জিম্মি করে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা, সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোনসহ সর্বমোট ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় ঘরের আলমারির চাবি ডাকাতদের না দিতে চাইলে ডাকাতরা আসমাকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে আসমার ভাই ইয়াহিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানার ওসি (তদন্ত) ও বর্তমান ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলাম সোহাগ ঘটনাস্থল পরিদর্শণ করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আহত আসমার স্বামী আবু সাইদ কাঁচপুরে কাঁচামালে ব্যবসা করেন বলে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ