আড়াইহাজারে ডাকাত আখ্যা দিয়ে পুলিশের উপরহামলা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক মোটরসাইকেল চোর গ্রেফতার করতে গেলে ডাকাত আখ্যা দিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারী শরীফ ((৪০) গুলিবিদ্ধসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩ টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের নতুন বান্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। আটকৃকতরা হলো, হামলাকারী সুফিয়ান ও নাজমুল। বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ।
আহত পুলিশ সদস্যরা হলেন, সহকারি উপ পরিদর্শক কুদ্দুস আলী, এএসআই আবু তাহের, পুলিশ সদস্য রমজান, জহিরুল ইসলাম, মাহফুজ, আবু রায়হান। আহত পুলিশ সদস্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রথিমিক চিকিৎসাধীন দেয়া রয়েছে। পুলিশের গুলিতে আহত শরীফ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
থানা পুলিশ জানিয়েছে, আড়াইহাজার থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি টিম ওয়ারেন্ট আসামি ধরতে ও চোরাই মোটরসাইকেল উদ্ধারের অভিযানে বের হয়। এসময় তারা নতুন বান্টি গ্রামের আলমগীর হোসেনের বাড়ির পাশে নম্বরবিহীন লাল-কালো রংয়ের একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে পুলিশ আলমগীরকে মোটরসাইকেলের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় তার ছোট ভাই মোস্তাকিম ওই মোটরসাইকেলটি পাল্লা এলাকার আবুলের ছেলে পাভেলের (২০) কাছ থেকে ২৫ হাজার টাকায় কিনেছেন।
পরে পুলিশ পাভেলের বাড়িতে গেলে মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করেন। এসময় পুলিশ পাভেলকে আটক করে নিয়ে আসার সময় এলাকাবাসী ডাকাত ডাকাত বলে চিৎকার করে পুলিশের উপর হামলা করে এবং পাভেল পালিয়ে যান। সংবাদ পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এতে পুলিশের উপর আক্রমনকারী ওই এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে মোঃ শরিফ গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে আহত শরিফকে ঢাকা মেডিকেল হাসপাতালে এবং ৭ পুলিশ সদস্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসার দেয়া হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে ২জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ