আড়াইহাজারে ত্রিমুখী সংঘর্ষ : পুলিশের মামলায় বিএনপির ১৫ নেতা রিমান্ডে - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে ত্রিমুখী সংঘর্ষ : পুলিশের মামলায় বিএনপির ১৫ নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইজাহার উপজেলায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির ১৫ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৩ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসাদ বেগমের আদালতে আসামিদের হাজির করা হয়। পুলিশ ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে এজাহারভুক্ত ৩ জনের ২দিন ও বাকী ১২জনের ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, আড়াইহাজার থানা বিএনপি সভাপতি ইউসুফ আলী ভুইয়া, সাধারণ সম্পাদক মো: জুয়েল আহমেদ, আড়াইহাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ সভাপতি শাকিল মিয়া, যুগ্ম সম্পাদক শফিউদ্দিন ভুইয়া, মাহমুদপুর ইউপি বিএনপি সভাপতি মাসুম শিকারী, থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন ভুইয়া, থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান সেলিম ও আড়াইহাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা, বিএনপি নেতা ওসমান, জালাল মিয়া, সুমন খান, জাকির ও সফির উদ্দিন সরকার।
এর মধ্যে আড়াইহাজর থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভ‚ঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো: মাসুম শিকারীর ২দিন আর বাকী ১২ আসামির ১দিন করে পুলিশ রিমান্ড।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান আসাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াইজাহার উপজেলায় নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় মামলায় গ্রেপ্তার ১৫ আসামিদের মধ্যে এজাহারভুক্ত ৩ জনের ২দিন ও বাকী ১২ জনের ১দিনে করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে গত বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেল থেকে ১০জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। গ্রেফতারের পর র‌্যাব আড়াইহাজার থানায় হস্তান্তর করে এবং বাকীদের আড়াইহাজার থানা পুলিশ গ্রেপ্তার করে।
র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতার ঘটনায় রাজধানী থেকে ১০ জনকে গ্রেপ্তারের পর আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, আড়াইহাজারে বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনে ঢাকা- সিলেট মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৩ পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ