আড়াইহাজারে দুই ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে দুই ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৭, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৭, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ২ ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। সোমবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এই ঘটনা ঘটে। আহত রিপন (৪২) ও তার ভাই খোকনকে (৩২) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত রিপন জানান, ৫০ বছর ধরে আমরা আমাদের বাড়ীতে বসবাস করে আসছি। হঠাৎ করে সোমবার সকাল ৯টার দিকে বাড়ীর পাশের মোস্তফা আমাদের সীমানার উপর ঘর নির্মাণ করতে যায়। এই সময় আমি ও আমার ভাই বাধাঁ দিলে ভাড়াটিয়া সন্ত্রাসী একই এলাকার হাক্কির ছেলে ছাদু লোকজন নিয়ে আমাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
রিপন অভিযোগ করেন, ছাদু বর্তমানে এক ডাকাতের ছাত্রছায়ায় থেকে এলাকায় বিভিন্ন অপরাধ করে যাচ্ছে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) নাহিদ মাসুম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ