আড়াইহাজারে বাল্য বিয়ে বন্ধ, বর ও মেয়ের বাবাকে ১ মাস করে কারাদন্ড - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে বাল্য বিয়ে বন্ধ, বর ও মেয়ের বাবাকে ১ মাস করে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৪, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৪, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্বের বিয়ের তথ্য গোপন করে ১৪ বছরের এক নাবালিকাকে বিয়ে করতে গিয়ে কারাদন্ডে দন্ডিত হয়েছেন বর। সেই সাথে মেয়ের বাবাকে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বিয়ে দেওয়ার অপরাধে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এই সাজা প্রদান করেন।
রবিবার (১৪ জুলাই) বিকালে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া মৌলভী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসি জানিয়েছে, ১৪ বছরের পাত্রী একই গ্রামের আবুল কাশেমের (৪৮) মেয়ে। আবুল কাশেম স্থানীয় ইসলামের ছেলে। সে তার নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করে গোপনে বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করে আয়োজনও করেছিল। এর মধ্যে একই উপজেলার শিতারামকান্দির আব্দুল বারেকের ছেলে মাঈনুদ্দিন (২৫) পাত্রবেশে বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসেন। মাঈনুদ্দিনের পূর্বে বিয়ে হয়ে থাকলেও বিষয়টি সে গোপন করে নাবালিকাকে দ্বিতীয় বিয়ে করতে আসে।
এদিকে একজন দুজন করে একথা পৌছে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে। সে দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের বাবা আবুল কাশেম ও পাত্র মাঈনুদ্দিনের ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, নাবালিকাকে সাবালিকা উপস্থাপন করে বিয়ের চেষ্টা দেয়ার সময় দ্রæত ঘটনাস্থলে পৌছে বিয়ে বন্ধ করা হয়েছে। এসময় মেয়ের বাবা ও বরকে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে সাবালিকা না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেয়া হবেনা বলে পরিবার সেখানে জানিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ