আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদর আশিক সুপার মার্কেটে শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহিলা দলের উদ্যেগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বি.এন.পির সাবেক সদস্য মোঃ আলী আজগর, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শহিদুল্লাহ চেয়ারম্যান, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন, জেলা জাসাস এর সহ-সভাপতি ও সাবেক যুবদল নেতা রুহুল আমিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন আলাবক্স, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, আড়াইহাজার পৌরসভার মহিলা দলের সভানেত্রী মাসুদা বেগম ও সাধারন সম্পাদক মাছুমা বেগম, ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, আড়াইহাজার পৌরসভা জাসাস সভাপতি খোরশেদ আলম, আড়াইহাজার থানা জাসাস এর সহ-সভাপতি নুরুল হক নুরু, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, আড়াইহাজার উপজেলা জিয়ামঞ্চের আহবায়ক মোঃ সিকদার আলী, আড়াইহাজার পৌর জিয়া মঞ্চের আহবায়ক আরাফাত সিদ্দিক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেন, বিএনপি’র প্রতিষ্ঠার মাধ্যমে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)। স্বৈরাচার শেখ হাসিনা সরকার গণতন্ত্র হত্যা সহ অনিয়ম, দূর্নীতি গুম, খুন, লুটপাট, দলীয় করনের মাধ্যমে প্রশাসন নিয়ন্ত্রণ করে বি.এন.পির নেতা কর্মীদের অত্যাচার চালিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে হাসিনা সরকার। ডেঙ্গু মশা নিধনে ব্যর্থ হওয়ার কারনে দেশে মহামারী রুপ নিয়েছে। উন্নত চিকিৎসা না পেয়ে মৃত্যুর মিছিল বেড়েই চলছে। আমজনতার আন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনা সরকার বিদায় নিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে হাসিনা সরকার কে পদত্যাগে বাধ্য করতে আমরা প্রস্তুত আছি। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিকামনায় মোনাজাত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ