আড়াইহাজারে মিছিল থেকে বিএনপির দুই নেতা গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে মিছিল থেকে বিএনপির দুই নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে মিছিল থেকে দুই স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার জালাকান্দি গোরস্তান এলাকায় মিছিল করার সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মাহমুদপুর ইউপি স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মাহমুদপুর এলাকার আক্কেল আলীর ছেলে দুলাল ও বিশনন্দী ইউপি স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক একই এলাকার গফুরের ছেলে আলমগীর।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুগত নেতাকর্মীরা অবরোধের সমর্থনে এ মিছিল বের করেন। এসময় মিছিল থেকে তারা অবরোধের সমর্থনে নানা ¯েøাগান দেন। পরে তারা সড়কে যানবাহন চলাচলে বিঘœ ঘটানোসহ নাশকতার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ জানান, গ্রেফতাররা ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের জালাকান্দি গোরস্তান এলাকায় অবরোধের কর্মসূচি পালন করতে গিয়ে যানবাহন চলাচলে বিঘœ ঘটানো সহ নাশকতার পরিকল্পনা ও চেষ্টায় লিপ্ত ছিল। তাদের সাথে আরও লোকজন ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যান। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ