আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানেদেশীয় অস্ত্র ও মাদকসহ আটক-২ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানেদেশীয় অস্ত্র ও মাদকসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২৭, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২৭, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে যৌথবাহিনীর একটি টহল দল উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানিয়েছে, উপজেলার ব্রাহ্মন্দী এলাকার মো. আরিফ (৫০) এবং কৃষ্ণপুর গ্রামের মো. আব্দুল হালিম (৪০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে আটক করা হয়।
আটক মো. আরিফের পিতা মো. ফয়েজ উদ্দিন, তিনি ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা। অপর আটক আব্দুল হালিমের পিতা মো. মালেক ভান্ডারী, তিনি কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
অভিযানকালে টহল দল তাদের কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা, নগদ ৩৭ হাজার ৬৬০ টাকা, ৪টি চাপাতি এবং ৩টি ছুরি জব্দ করে।
দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আটককৃতদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি খন্দকার নাসির উদ্দিন জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ