আড়াইহাজারে শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৫, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৫, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজাওে আজ শনিবার (৫ আগষ্ট) বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম ভুইয়া, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমান উল্লাহ আমান, দুপ্তারা ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সজল কুমার দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার কে এম আলোমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা শাহান শাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহিবুর রহমান, রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান, গোপালদী ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মো: আব্দুল্লাহ, দারিদ্র বিমোচন কর্মকর্তা সামুসন্নাহার আকন্দ, তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ