আড়াইহাজারে শেখ হাসিনা ও বাবুসহ ১২৭ জনের বিরুদ্ধে আরো ১টি হত্যা মামলা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে শেখ হাসিনা ও বাবুসহ ১২৭ জনের বিরুদ্ধে আরো ১টি হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় বিএনপি নেতা মোঃ বাবুল মিয়া হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাবেক এমপি নজরুল ইসলাম বাবুসহ ১২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ নিয়ে জেলার ৭টি থানায় ৯টি মামলা দায়ের করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ নিয়ে জেলার ৭টি থানায় ৯টি মামলা দায়ের হয়েছে।
মামলায় সাবেক প্রধামমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি কায়সার হাসনাত, সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১২৭ আসামির নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে জানানো হয়, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ বাবুল মিয়া। আন্দোলন শেষে বাড়ি ফেরার সময় দুপ্তারা তাঁতীপাড়া ঈদগাহ এলাকায় নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বাবুলের ওপর হামলা চালায় অভিযুক্ত সন্ত্রাসীরা।
এসময় স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ