আড়াইহাজারে স্ত্রীকে হত্যার পর বাড়ির পাশে পুঁতে রাখে স্বামী আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে স্ত্রীকে হত্যার পর বাড়ির পাশে পুঁতে রাখে স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর বাড়ির পাশে পুঁতে রাখার অভিযোগ উঠেছে স্বামী আশরাফের (৩৫) বিরুদ্ধে।
সোমবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে হত্যাকাণ্ডের আনুমানিক ৬ থেকে ৭ দিন পর উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মানসুরা (২৮) উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের আবুল হোসেনের মেয়ে। অভিযুক্ত আশরাফ উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামের জুলহাসের ছেলে।
জানা যায়, তিন বছর আগে দুজনের বিয়ে হয়। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। পারিবারিক কলহের জের ধরে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এ কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক তৈয়ব জানান, এ ঘটনায় আশরাফ ও তার মা সেলিনাকে আটক করা হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। স্থানীয়দের সংবাদের পুলিশ লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডটি ৬ থেকে ৭ দিন আগে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ