আড়াইহাজারে হাত-পা বেধে আবারো ডাকাতি আটক-১ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে হাত-পা বেধে আবারো ডাকাতি আটক-১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৪, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৪, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের টেগুরিয়াপাড়া এলাকায় এক বাড়ীতে ডাকাতি করে চলে যাবার সময় ডাকাত আরমানকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটক ডাকাত আরমান উপজেলার মাহমুদপুর ইউনিয়নে আগুয়ান্দী এলাকার লিয়াকতের পুত্র। তা ছাড়া একই রাতে আড়াইহাজার পৌর বাজারের খোরশিদ আলম মার্কেটের হারুণ ভূঁইয়ার ভ্যারাইটিজ ষ্টোরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) শেষ রাতে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা মৃত আনিস ডাক্তারের পুত্র আলআমিন জানান, রাত অনুমান আড়াইটার দিকে ২০/২৫ জনের একদল মুখোশ পরিহিত ডাকাত তার বাড়ীতে সশস্ত্র হামলা চালায়। এ সময় তারা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত-পা বেঁধে নগদ এক লাখ টাকা, সাড়ে ৪ ভরি ওজনের স্বর্ণালংকার, চারটি মোবাইল সেট সহ অন্যান্য মালামাল লুটে নেয়। ডাকাত দল চলে যাবার সময় একটি অটোরিকসা নিয়ে চলে যাওয়ার সময় এলাকাবাসি ওই ডাকাতকে অটো সহধরে ফেলে এবং তাকে পুলিশে সোপর্দ করে।
এদিকে উপজেলা সদর বাজারের খোরশিদ আলম সুপার মার্কেটের একটি ভ্যারাইটজ ষ্টোরে টিনের চালা কেটে জামাকাপড়, জুতা, ইত্যাদী প্রায় ৪/৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। রিলোড নামের ওই দোকানের মালিক হারুণ ভূঁইয়া জানান, এর আগে এমন ঘটনা আর ঘটেনি।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুদ্দিন জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। এক ডাকাতকে জনতা আটক করেছে। বাকীদেরকে গ্রেফতারের এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ