আড়াইহাজার উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজার উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১১, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১১, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক রিপন মিয়াকে (৪০) আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাত ২টার দিকে উপজেলার উচিতপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের জিয়াউদ্দিনের ছেলে ও উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক।
রিপনের স্ত্রী ছানিয়া আক্তার জানান. রাত ২টার দিকে একদল পুলিশ তার স্বামী রিপনকে গ্রেফতার করে নিয়ে যায়। তার নামে কোন মামলা নেই।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনা নিশ্চিত করে বলেন, একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ আগষ্ট) দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। তাকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান আঙ্গুর। তিনি রিপনের মুক্তির দাবী জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ