আড়াইহাজার থানায় জিডি করতে এসেওসির টাকা নেয়ার ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেনের জিডি করার জন্য টাকা নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে থানায় জিডি করতে আসা বিএনপির নেতা ওসিকে জিডি করতে টাকা দেয়ার পর ওসিকে বলতে শোনা যায়, কম টাকা দিলে ইজ্জত থাকে?। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে এটি কবের ভিডিও নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওতে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সাথে ওসির কথোপকথনের ঐ ভিডিও কেউ একজন ধারণ করেন। কোন একটি বিষয়ে জিডি করতে এসময় বেলায়েত ও ওসি এনায়েতের ঐ কথা হয়। এসময় কাগজপত্রের ফাইলে টাকাসহ দিলে ওসি সেটি দেখিয়ে বলতে থাকেন এত কম টাকা দিলে ইজ্জত থাকে?।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া য়ায়নি। তার মোবাইলে ফোন দিলে তিনি ফোন ধরেননি।
উল্লেখ্য, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেনের বিরুদ্ধে যুবদল নেতা সালাহ উদ্ধিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ মহাপরিদর্শকের কাছে অভিযোগ দিয়েছে। তার বিরুদ্ধে স্থানীয় আ’লীগ নেতাদের মোটা অংকের টাকার বিনিময়ে লালন-পালনসহ মাদক ব্যবসায়ীদের সাথে আতাঁত এরও অভিয়োগ রয়েছে।
জনতার আওয়াজ/আ আ