আড়াইহাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার জয় - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার জয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সুন্দর আলী। তিনি মোট ৯ হাজার ৯৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম বিদ্রোহী ও আওয়ামী লীগ নেতা জগ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন চার হাজার ৮৯০ ভোট। পাঁচ হাজার ১০২ ভোট বেশি পেয়ে দ্বিতীয়বারের মতো তিনি মেয়র নির্বাচিত হয়েছে।
সোমবার (১২ জুন) রাতে আড়াইহাজারের মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটোরিয়ামে আড়াইহাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ মনোনীত সুন্দর আলী (নৌকা), বিদ্রোহী প্রার্থী হিিববুর রহমান (জগ), পৌর আওয়ামী লীগের সভাপতি মোহর আলী মোল্লা (নারিকেল গাছ) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন উর রশীদ (মোবাইল ফোন)।
ভোটের ফলাফল থেকে দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থী মো. সুন্দর আলী পেয়েছেন ৯৯৯২ ভোট। নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহের আলী ১৩৩৯ মোবাইল প্রতীকে মামুন অর রশিদ ২১০৭ ও হাবিবুর রহমান জগ প্রতীকে পেয়েছেন ৪৮৯০ ভোট।
এ নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ১৮ হাজার ৩৩৮টি। বাতিল হয়েছে ৪৪ ভোট। এ ছাড়া তিনটি সংরক্ষিত আসনে ১০ ও ৯টি সাধারণ আসনে ৩৫ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আড়াইহাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ছিল ২৪ হাজার ৪৬৫।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ