আড়াই ঘন্টায় পশ্চিমাঞ্চলের ১১ হাজার টিকিট শেষ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াই ঘন্টায় পশ্চিমাঞ্চলের ১১ হাজার টিকিট শেষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৪, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৪, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঈদ যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর আড়াই ঘটার মধ্যে ১১ হাজার টিকিট বিক্রি শেষ হয়েছে৷

রবিবার (২৪ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার সাংবাদিকদের এই তথ্য জানান৷

তিনি বলেন, আজ সকাল আটটা ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন হয়েছে৷ দুপুর দুইটায় পূর্বাঞ্চলের টিকিট গুলো ওপেন হবে৷ পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে প্রায় ১৬ হাজার আসন সংখ্যা ছিল৷ সর্বশেষ সাড়ে দশটায় আমরা যে তথ্য পেয়েছি তাতে ১১ হাজার টিকিট বিক্রি হয়েছে৷ এই ১১ হাজার টিকিট নেয়ার জন্য সকাল সাড়ে আটটায় প্রায় ১৫ লক্ষ সাবস্ক্রাইবার আমাদের ওয়েবসাইট ভিজিট করেছে৷

তিনি বলেন, আজকে ৩ এপ্রিলের টিকিট দেওয়া হয়েছে৷ এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে৷ ঈদ উপলক্ষে এই অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে৷

এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে৷ ঈদ যাত্রা কে সুস্থতা রাখার জন্য সকল ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি৷

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ৩ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৪ মার্চ, ৪ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ।

এছাড়া ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ, ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

এর আগে টিকিট কালোবাজারি প্রসঙ্গে রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানিয়েছেন, ‘টিকিট বিক্রি শুরুর পর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। সার্ভার ডাউনের কারণে সাইটে প্রবেশ করা যায় না। এগুলো সব সত্যি। এই টিকিট কালোবাজারির সঙ্গে একটি সিন্ডিকেট জড়িত। যাদের সঙ্গে সহজের লোক এবং আমাদের রেলের লোকও জড়িত। ইতিমধ্যে আমরা দুটি সিন্ডিকেটকে ধরে আইনের আওতায় এনেছি। ঠিকমতো টিকেটিং ব্যবস্থা চালু রাখার জন্য সহজকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে’।

তিনি আরও বলেন, এ ছাড়া টিকিট কালোবাজারি বন্ধে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেলের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনোরকম ছাড় দেওয়া হবে না। আশা করছি ঈদের আগে আরও ভালো ফল দিতে পারব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ