আতঙ্কে আবারও গ্রেফতার শুরু করেছে সরকার: রিজভী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আতঙ্কে আবারও গ্রেফতার শুরু করেছে সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

অজানা আতঙ্কে আবারও গ্রেফতার শুরু করেছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন,’এই আওয়ামী দখলদার সরকার একটি ডামি নির্বাচন করার জন্য বিএনপি ও তার অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদেরকে আটক করে রেখেছে তারা আন্দোলনের ভয়ে এই নেতাকর্মীদেরকে আটক করেছে। এখন আবার নতুন করে গ্রেফতার শুরু করেছে।

বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সদ্য কারামুক্ত কৃষকদলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ তার সাথে দেখা করতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,’শেখ হাসিনার কারাগার ছিল বিষাক্ত গ্যাস চেম্বার এর মত। সেখানে একটা মানুষের বেঁচে থাকার ন্যূনতম যে অধিকার সেটা শেখ হাসিনা দেয় নাই। এই তীব্র শীতের মধ্যেও তাদেরকে একটা করে কম্বল দেওয়া হয়নি। বালু মেশানো ভাত খেতে দিয়েছে। জেলের মধ্যে নিয়েও বিএনপি নেতাকর্মীদেরকে এভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন,’নেতাকর্মীদেরকে জেলের ছেলে ২৪ ঘন্টা বন্দী করে রেখেছে। কৃষকদলের পলাশ কিছুদিন আগে বের হয়েছে তার ওপর ভীষণভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে। জেলের মধ্যে তারা নির্যাতন করেছে এই কারণে যে যারা বাহিরে আছে তারা ভয় পায় কিন্তু এক ভাই নির্যাতনের শিকার হলে অন্য ভাইয়ের ভিতরে যে ক্ষোভ সৃষ্টি হয় প্রতিরোধ করার চেষ্টা করে। এটা সরকার বুঝতে পারেনি।

বিএনপির এই মুখপাত্র বলেন,’কৃষকদল নেতা পলাশ, ছাত্রদল নেতা রানা এবং আরও বেশ কয়েকজন মুক্ত হলেও তারা আরো বড় বন্দিশালায় আবদ্ধ হয়েছে। যেকোনো মুহূর্তে তাদেরকে আবার গ্রেফতার করতে পারে। মুক্তিযোদ্ধা দলের সভাপতি, মুক্তিযোদ্ধা যার পরিবার, সেই বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজকে বিনা কারণে পুলিশ আটক করে পল্টন থানায় নিয়ে গেছে। এগুলো করছে ভয়ে যাতে বিএনপি আবার আন্দোলন করলে তারা সরকার থাকবে না।

এ সময় বিএনপির সহ-দফতর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন, মৎস্যজীবি দলের সদস্য সচিব আব্দুর রহিম,যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত,পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক মাসুদ রানা, যুগ্ম-সম্পাদক রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ