আত্মবিশ্বাসী নারীরা ঘৃণা করে না: অপু - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আত্মবিশ্বাসী নারীরা ঘৃণা করে না: অপু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন। পেশাগত ও ব্যক্তিগত জীবনের সমস্ত খবরাখবর জানান সেখানে। সেইসঙ্গে মনের কথাও ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। এবার তিনি জানালেন, আত্মবিশ্বাসী নারীরা ঘৃণা করে না।

আজ (২৩ মে) নিজের ফেসবুকে কয়েকটি ছবি দিয়েছেন অপু। সেখানে উৎফুল্ল নায়িকা নিজেকে মেলে ধরেছেন বিভিন্ন ঢংয়ে। ক্যাপশনে লিখেছেন, ‘আত্মবিশ্বাসী নারীরা ঘৃণা করে না।’

প্রিয় তারকার পোস্টে মুহূর্তেই ভিড় করেছেন অগণিত অনুরাগী। ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন মন্তব্যে ও রিয়্যাক্টে।

সময়টা বেশ ভালো যাচ্ছে অপুর। সম্প্রতি ঘুরে এসেছেন মার্কিন মুলুক থেকে। সেখানকার লস অ্যাঞ্জেলেসর মেজর রাস্তা ৫ ঘণ্টা বন্ধ করে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হয়েছিল ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। এই অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন অপু।

মুক্তির অপেক্ষায় রয়েছে অপু অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’। এতে তার বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, দোয়েল প্রমুখ। সিনেমাটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ