আত্মহত্যা করলেন ভোজপুরী অভিনেত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আত্মহত্যা করলেন ভোজপুরী অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ

 

হোলির উৎসবের আনন্দকে ফিকে করে চলে গেলেন বলিউড প্রযোজক সতীশ কৌশিক। এরপরই না ফেরার দেশে পারি দিলেন বাঙালি পরিচালক প্রদীপ সরকার। এর মাঝেই প্রয়াত হন হ্যারি পটারের জনপ্রিয় চরিত্র গবলিন। এবার শোকের ছায়া ভোজপুরী ইন্ডাস্ট্রিতে। রবিবার (২৬ মার্চ) সকালে মন খারাপ করা খবর এল ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের। মাত্র ২৬ বছর বয়সই থমকে গেল জীবনের গতি। জানা যাচ্ছে, বেনারসের সারনাথ হোটেলে আত্মঘাতী হয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

আকাঙ্ক্ষা শুধুমাত্র একজন অভিনেত্রীই নয়, একইসঙ্গে জনপ্রিয় টিকটক স্টারও ছিলেন। ছোট থেকেই নাচতে ভালোবাসতেন তিনি। ১৯৯৭ সালের ২১ অক্টোবর মির্জাপুরে তার জন্ম। মৃত্যুর আগের রাতেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন এই ভোজপুরী অভিনেত্রী।

প্রায় এক মাস আগে ১৪ ফেব্রুয়ারি প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন আকাঙ্ক্ষা দুবে। সঙ্গীর সঙ্গে ইনস্টা হ্যান্ডলে ছবিও পোস্ট করেন। কো-স্টার সমর সিংয়ের সঙ্গে লাভিডাভি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, হ্যাপি ভ্যালেনটাইনস ডে। এর ঠিক মাসখানেকের মধ্যেই আত্মঘাতী হলেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ