আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

বাংলা একাডেমির শামসুর রহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হওয়া সেমিনারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
দেশে আত্মহত্যাজনিত মৃত্যু বেড়েছে। এই মৃত্যু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। শনিবার (২ মে) বাংলা একাডেমির শামসুর রহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হওয়া এক সেমিনারে তিনি এই আহ্বান জানান।

দেশের তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও একটি সমন্বিত সাপোর্ট সিস্টেম গড়ে তোলার লক্ষ্যে আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, “বর্তমানে তরুণরা ছোটোখাটো অপ্রাপ্তি থেকে আত্মহত্যা করেন। হতাশ না হয়ে যার যতটুকু সক্ষমতা আছে তা দিয়েই যেকোনো ছোট উদ্যোগ, আর একটু চেষ্টাই জীবনকে ভালো পর্যায় দিতে পারে। আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে।”

তরুণ প্রজন্মের মানসিক সুস্থতা নিশ্চিতে সরকারি, বেসরকারি সংস্থা এবং সমাজের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন নুর। তিনি আঁচল ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সেমিনারের কি-নোট প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন সাজিদা ফাউন্ডেশনের মেন্টাল হেলথ বিভাগের প্রধান ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রুমা খন্দকার। উপস্থাপনায় তিনি বর্তমান প্রজন্মের মানসিক স্বাস্থ্য সংকট, এর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং একটি কার্যকর মানসিক স্বাস্থ্য ইকোসিস্টেম গড়ে তুলতে প্রয়োজনীয় বহুমাত্রিক উদ্যোগের ওপর আলোকপাত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ