আদালতের সামনে থেকে ইমরান খান আটক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আদালতের সামনে থেকে ইমরান খান আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৯, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৯, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজধানী ইসলামাবাদে আদালতে হাজিরা দেওয়ার সময় আটক করা হয়েছে।

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ফাওয়াদ চৌধুরী মঙ্গলবার (৯ মে) এক টুইট বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এদিন তিনি দুইটি মামলার শুনানি দিতে আদালতে উপস্থিত হয়েছিলেন। দুপুরের পরে তাকে আটক করা হয়।

ইসলামাবাদ পুলিশ ইন্সপেক্টর জেনারেল (আইজি) আকবর নাসির খানকে উদ্ধৃত করে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে যে, ইমরান খানকে মামলা সংক্রান্ত বিষয়ে আটক করা হয়েছে।

বিবৃতিতে পুলিশ প্রধান বলেন, ‘ইসলামাবাদের পরিস্থিতি স্বাভাবিক ছিল। শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ