আদালতে রায় দেখে ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আদালতে রায় দেখে ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৯, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৯, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ

 

আদালতে রায় দেখে ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার মো. আলমগীর। রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে সোমবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, অফিসিয়ালি আদালতের রায় পেলে কমিশন বসে সিদ্ধান্ত নেবে। সব সিদ্ধান্ত কোর্টের আদেশ দেখে নিতে হবে।

এর আগে ১৮ ডিসেম্বর ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, রায় মানতে পারি অথবা আপিল করতেও পারি। আদালতের আদেশ না দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আইন যেভাবে আছে সেভাবে কাজ করবে। আইনের সিদ্ধান্ত চূড়ান্ত।

এর আগে ২০১৮ সালের জুনে ‘তৃণমূল বিএনপি’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন। এরপর এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দলটির নেতৃতে থাকা ব্যারিস্টার নাজমুল হুদা। একই বছরের ৪ নভেম্বর ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেওয়ার নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ