আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ২, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ২, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় আজ (বুধবার)। রায়কে ঘিরে স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিল করছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বুধবার (২ আগস্ট) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৭ জুলাই আদালত এ মামলার যুক্তি উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণার জন্য দিনটি ধার্য করা হয়। বুধবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করবেন।
এদিকে, রায়কে ঘিরে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আদালত প্রাঙ্গণে বিএনপি-আওয়ামীপন্থি আইনজীবীদের ধস্তাধস্তি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় বুধবার। রায়কে ঘিরে পাল্টাপাল্টি অবস্থান বিক্ষোভ-মিছিল কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীরা। এক পর্যায়ে তাদের মধ্যে শুরু হয় ঠেলাঠেলি ধস্তাধস্তি।
বুধবার (২ আগস্ট) দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সকালেই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপিপন্থি আইনজীবীরা। অন্যদিকে, রায়কে ঘিরে মামলায় সর্বোচ্চ শাস্তির আহ্বান জানিয়ে বিক্ষোভ-মিছিল করেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
এ দিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন। এ রায় ঘিরে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জনতার আওয়াজ/আ আ