আদিলুর-এলানের শাস্তিতে উদ্বেগ ফ্রান্স-জার্মানির - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আদিলুর-এলানের শাস্তিতে উদ্বেগ ফ্রান্স-জার্মানির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ২:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ২:০১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
অধিকার সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক এএসএম নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে আদালতের দেয়া রায়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স ও জার্মানি। দুই দেশ এ বিষয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশে গণতান্ত্রিক বাধ্যবাধকতার পাশাপাশি আইনের শাসনের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল ফ্রান্স ও জার্মানি। বাকি বিশ্বের মতো বাংলাদেশেও মানবাধিকারকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে তারা।

আদিলুর রহমান খান এবং এএসএম নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে আদালত যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে অনুশোচনা করি আমরা। এতে আরও বলা হয়, এ পরিস্থিতিতে কর্তৃপক্ষের কাছে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং এ ঘটনা নিয়ে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবো। আমরা স্মরণ করি, মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকারের পক্ষে আদিলুর রহমান ২০১৭ সালে ফ্রাঙ্কো-জার্মান প্রাইজ ফর হিউম্যান রাইটস অ্যান্ড রুল অব ল পুরস্কার গ্রহণ করেন।

প্রতিটি সমৃদ্ধ জাতির জন্য অত্যাবশ্যকীয় বিষয় হলো গতিশীল একটি নাগরিক সমাজ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ