আদিলুর-নাসিরের দণ্ড বাতিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আদিলুর-নাসিরের দণ্ড বাতিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য-বিকৃত তথ্য প্রচারের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান ও তার সাবেক সহকর্মী এ এস এম নাসির উদ্দিন এলানের দণ্ড বাতিল করেছেন হাইকোর্ট।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা এই মামলায় গত বছরের ১৪ সেপ্টেম্বর বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে দুজনের আপিল মঞ্জুর করে বিচারপতি আবদুর রবের একক বেঞ্চ বৃহস্পতিবার (২২ আগস্ট) এ রায় দেন।

ঢাকার সাইবার ট্রাইব্যুনাল মানবাধিকার সংস্থা অধিকারের সাবেক সম্পাদক আদিলুর রহমান খান ও বর্তমান পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে দুই বছর করে কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। অন্যদিকে এই মামলায় দুজনের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষ হাইকোর্টে আপিল করে।

আজ বৃহস্পতিবার দণ্ডিতদের পক্ষে আপিলের শুনানি করেন আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া; তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. আহসানুজ্জামান ফাহিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

শুনানি শেষে আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া বলেন, আপিল মঞ্জুর করে নিম্ন আদালতের দেওয়া সাজার রায় বাতিল করেছেন। ফলে তারা মিথ্যা মামলার দায় থেকে খালাস পেলেন। আর সাজা বৃদ্ধি চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি হয়নি। বুধবার শুনানিতে রাষ্ট্রপক্ষ আপিলটি না চালানোর কথা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ