আন্তর্জাতিক ইসলামী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময় - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্তর্জাতিক ইসলামী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৬, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৬, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ইসলামী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) পুরানা পল্টনে শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

সভায় ইন্দোনেশিয়ার প্রসপারাস জাস্টিস পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদীয় দলের প্রধান ড. এইচ. জাজুলি জুওয়াইনি এবং একই দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সেক্রেটারি জেনারেল ড. দানাং আজিজ আকবারোনা অংশগ্রহণ করেন।

এছাড়া মালয়েশিয়ার এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট -এর চেয়ারম্যান ড. সৈয়দ আজমান বিন সৈয়দ আহমাদ নওয়াবি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রন্ট-এর কেন্দ্রীয় কমিটির সদস্য, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ কর্মকর্তা ও এএফপিএডি-এর সমন্বয়কারী মোহাম্মদ ফাইয বিন মোহাম্মদ নওয়িও এবং বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা বিন ওসমান সভায় উপস্থিত ছিলেন।

সভায় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শিক্ষাব্যবস্থা, উচ্চশিক্ষা, গবেষণা এবং নেতৃত্ব বিকাশে যৌথভাবে অগ্রসর হওয়ার নানা উপায় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি, মুসলিম ছাত্র ও যুবসমাজের অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করা হয়।

সভায় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ