আন্তর্জাতিক গণমাধ্যম বলছে শেখ হাসিনার পায়ের তলায় মাটি নেই
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ১, ২০২২ ৯:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ১, ২০২২ ৯:১২ অপরাহ্ণ

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জনগণের মাথায় বিদেশী লোনের বোঝা রেখে তা তসরুপ করছেন শেখ হাসিনা। বিএনপি বলছে না, আন্তর্জাতিক গণমাধ্যম বলছে শেখ হাসিনার পায়ের তলায় মাটি নেই। তিনি বাংলাদেশকে তাসের ঘর বানিয়েছেন। গণতন্ত্র হরণ করে চুরিতন্ত্র তারা প্রতিষ্ঠা করেছে। ব্যাংকের টাকা চুরি, বিদ্যুতের নামে চুরি, মেগা প্রকল্পের নামে চুরি, মানুষের জন্য ত্রাণ সামগ্রী সেখানেও চুরি। গণতন্ত্র হরণ করে চুরিতন্ত্র প্রতিষ্ঠা না করলে তো শেখ হাসিনা টিকবেন না।
ঝিনাইদহের শৈলকুপায় হিন্দুদের ঘর-বাড়ীতে ভাংচুর, লুটপাট ও নারীদের ওপর নির্যাতন চালিয়েছে স্থানীয় আওয়ামী যুবলীগের কেডার কাহিনী। এ বিষয়টি সংবাদ সম্মেলনে জানিয়ে উপজেলার আওয়ামীলীগ নেতা। তিনি সেই নেতার বক্তব্য মাইক্রোনে বাজিয়ে শোনান।
রিজভী বলেন, শেখ হাসিনা আগামী ২০২৩ সালে ইভিএম দিয়ে দিনে দুপরে ভোট ডাকাতির আর একটি নির্বাচন করতে চাচ্ছেন। কিছুদিন আগেও আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন, লোডশেডিং যাদুঘরে পাঠিয়ে দেয়া হয়েছে। সেই লোডশেডিং যাদু ঘরের আলমিরা থেকে কিভাবে বেরিয়ে আসলো। গ্রামে ৭ থেকে ৮ ঘণ্টা এবং এখন ঢাকাতেও প্রতিদিন ৪ থেকে ৫ ঘণ্টা লোড শেডিং হয়। কুড়িগ্রামের শহর রক্ষা বাঁধ নির্মাণ করেছে জিয়াউর রহমান। দেশের উন্নয়নে কাজ করেছে জিয়াউর রহমান ও বিএনপি। আর লুটপাটের মেগা উন্নয়ন করছেন শেখ হাসিনা। তাতে জনগণের কি লাভ।
আজ সোমবার বিকেলে কুড়িগ্রাম নীলারাম উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কৃষক দল আয়োজিত বন্যার্তদের মাঝে ত্রাণ ও ধান বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় আরও বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় সহ সাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, জেলা কৃষক দলের আহবায়ক খলিলুর রহমান, সদস্য সচিব রিপন রহমান, জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক, ব্যারিষ্টার রবিউল আলম সৈকত, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ। অনুষ্ঠানে ৫ শতাধিক মানুষের মাঝে ধান বীজ ও খাদ্য সহায়তা দেয়া হয়।
জনতার আওয়াজ/আ আ