আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে তারেক রহমান এর বাণী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে তারেক রহমান এর বাণী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৬, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৬, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
“প্রতি বছরের মতো এবছরও গুম সপ্তাহ পালিত হচ্ছে। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে এই আন্তর্জাতিক সপ্তাহ। ২০০৯ থেকে ২০২৪ এর মার্চ পর্যন্ত বাংলাদেশের আইন—শৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় ৬৬৬ জন ব্যক্তি গুম হয়েছেন। এদের মধ্যে অধিকাংশ এখনও নিখোঁজ, অনেকেরই মৃতদেহ পাওয়া গেছে আবার অনেকদিন পর কাউকে গ্রেফতার দেখানো হয়েছে। এটি একটি বর্বর দুঃশাসনে নমূনা। আমাদের হিসাবে উল্লিখিত গুমের সংখ্যা আরও তিন থেকে চার গুণ বেশী হবে। উল্লিখিত সংখ্যা গুম হয়ে যাওয়া পরিবার কর্তৃক প্রদত্ত রিপোর্ট এর ভিত্তিতে, আর অনেক আতঙ্কিত পরিবারই রিপোর্ট করার সাহস পায়নি।
বাংলাদেশের গুমের ঘটনাগুলোর সবচেয়ে বেশী শিকার হয়েছেন বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। এছাড়াও গুমের শিকার হয়েছেন দেশের ব্যবসায়ী, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষও। আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইন অনুযায়ী—কোন ব্যক্তিকে গুম করা একটি মানবাধিকার বিরোধী অপরাধ। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহে আমি এই গুম হওয়া মানুষদের অসহায় পরিবারের সাথে সংহতি প্রকাশ করছি।
ডামি সরকারের প্রতিনিধিরা বরাবরই গুমের ঘটনাগুলো সকল আন্তর্জাতিক ফোরামে অস্বীকার করে আসছে। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে এখনও স্বাক্ষর এবং এ সংক্রান্ত অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের দাবিকে অগ্রাহ্য করা হয়েছে। সাদা পোশাকে গ্রেফতার এবং গুম করার বিষয়ে তথ্য প্রকাশে সরকারের অনীহাতেই প্রমাণিত হয়—সকল গুমের হোতা বর্তমান ডামি আওয়ামী সরকার। গুম হওয়া পরিবারগুলো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হুমকি ও হয়রানীর মুখোমুখি হচ্ছে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলি প্রতিনিয়তই তাদের অধিকার থেকে বঞ্চিত এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। গুম হওয়া পরিবারের সদস্যরা ক্ষোভ, হতাশা ও বেদনায় মূহ্যমান। এদিকে আন্তর্জাতিক তদন্ত, পর্যবেক্ষণ এবং সমালোচনা সত্বেও ডামি সরকার ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র পক্ষ থেকে আমরা আহবান জানাচ্ছি—গুমের শিকার সকল নিখেঁাজ ব্যক্তিকে অনতিবিলম্বে খুঁজে বের করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হোক।
অবিলম্বে সকল নাগরিককে গুম হওয়া থেকে সুরক্ষা এবং ২০১৯ সালে গুমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সংক্রান্ত জাতিসংঘের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।
রাজনৈতিক দর্শন বা রাষ্ট্রীয় সীমানকে অতিক্রম করে বাংলাদেশসহ বিশ^ব্যাপী গুমের শিকার সকল ব্যক্তি ও পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ