আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহানগর মহিলা দলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহানগর মহিলা দলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১:৫৩ পূর্বাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট মহানগর মহিলা দলের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি’র নেতৃত্বে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহিলা দলের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর মহিলা দলের সহ সভাপতি আছমা আলম, তানিয়া রহমান, সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজি, যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়া খাতুন মণি, সদস্য ফাতেমা আক্তার পারুল, নাজমা বেগম, নাজমিন বেগম প্রমুখ সহ শাখার নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ