আন্দোলনকারীরা রাজাকার-আলবদরদের সন্তান : কামরুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলনকারীরা রাজাকার-আলবদরদের সন্তান : কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

কোটাবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কাঁধে বিএনপি-জামায়াত ভর করেছে এবং আন্দোলনকারীরা রাজাকার-আলবদরদের সন্তান- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার নবাবচর গ্রামে নতুন খেলার মাঠ তৈরির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্রদের দাবির বিষয়ে মহামান্য হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন। ২০১৮ সালের আদেশের ওপর স্থিতাবস্থা দিয়ে ছাত্রদের প্রতিনিধির মাধ্যমে আদালতে নিজেদের দাবি উপস্থাপন করার জন্য বলেছেন। কিন্তু বিএনপি-জামায়াত চক্র ছাত্রদের ওপর ভর করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা সাংবাদিকদের ওপর হামলা করছে। পুলিশকে উসকানি দিচ্ছে। পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। যারা এ আন্দোলন করছে তারা আমাদের সন্তান নয়, তারা রাজাকার-আলবদরদের সন্তান।

তিনি আরও বলেন, দেশ যখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে গণ্য হচ্ছে সে সময়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি ছাত্রদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, শাক্তা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য হাজী মজিবুর রহমানসহ কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ