আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে : তাঁতী দল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে : তাঁতী দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে সাতক্ষীরার নিউমার্কেটের লাবনী মোড়ে জেলা তাঁতী দল আয়োজিত এক দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই অনুষ্ঠান হয়।

আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে : তাঁতী দল
আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরাতে হবে : টুকু
আবুল কালাম আজাদ বলেন, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

তিনি আরও বলেন, ঘরে বসে থেকে আর ফেসবুক সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করলে হবে না। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে হবে। আসুন, সকলে মিলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলি, এই সরকারকে বিদায় করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি।

সাতক্ষীরা জেলা তাঁতী দলের আহ্বায়ক শাহরিয়ার রীপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, শেখ তরিকুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী দলের যুগ্ম আহবায়ক ওয়াদুদ খানসহ সাতক্ষীরা জেলা বিএনপি ও তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বুধবার রাতে কেন্দ্রীয় তাঁতী দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ