আন্দোলনে ইন্ধনদাতা ২ আনসার সদস্য গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলনে ইন্ধনদাতা ২ আনসার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪ ২:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪ ২:৪৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সম্প্রতি আনসারদের আন্দোলনে ইন্ধনদাতা দুই আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— মো. সোহাগ মিয়া ও মো. মিজানুর রহমান তুহিন। তারা আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের এআইজি ইনামুল হক সাগর।

পুলিশ জানায়, আনসার সদস্য মো. সোহাগ মিয়াকে মঙ্গলবার সাভার থেকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল গ্রামে।

পুলিশ আরও জানায়, অপর আনসার সদস্য মো. মিজানুর রহমান তুহিনকে একইদিন রামুর কাউয়ারখোপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে গ্রেফতার করে কক্সবাজার জেলা পুলিশ। তিনি কক্সবাজার জেলার কক্সবাজার সদরের চৌফলদন্ডী গ্রামের বাসিন্দা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ