আন্দোলনে কত জন হত্যাকাণ্ডের শিকার, সেই সংখ্যা প্রকাশ করুন: রব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র হত্যার পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।
তিনি বলেন, আন্দোলনে কত জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই সংখ্যা প্রকাশ করুন। ক্ষমতাসীন সরকার দেশের নাগরিকদের হত্যা করে লাশের সংখ্যা প্রকাশ করার প্রয়োজন বোধ করে না। এরইমধ্যে নিহতদের পরিচয় জানার চেষ্টা না করেই ২১ জনকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে।
রব বলেন, আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে অনুপ্রবেশকারী ঢুকিয়ে সরকার নাশকতার নীল নকশা বাস্তবায়ন করেছে। এসময় তিনি ৬ দফা দাবিও জানান। দাবিগুলো হলো
১.ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে কত জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের সংখ্যা, নাম ও ঠিকানা দ্রুত প্রকাশ করতে হবে।
২.আবু সাঈদসহ নিহতদের স্মরণে ‘জাতীয় শোক’পালন করা।
৩.প্রতিটি হত্যাকাণ্ডের জন্য দায়ীদের চিহ্নিত করে আইনুনাগ ব্যবস্থা নেওয়া।
৪.অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্রদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
৫.নির্বিচার গ্রেফতারসহ সব হয়রানি বন্ধ করা।
৬.কারফিউ প্রত্যাহার করা।
জনতার আওয়াজ/আ আ