আন্দোলনে নিহত দুজনের পরিবারের দায়িত্ব নিল বিএনপি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলনে নিহত দুজনের পরিবারের দায়িত্ব নিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ১০:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ১০:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত নেত্রকোনার দুই শহীদের পরিবারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফর ইউনিয়নের বাসিন্দা শহীদ আলী হায়দার ও দলপা ইউনিয়ের বাসিন্দা শহীদ খোকনের পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপিপন্থী পেশাজীবী সংগঠন এ্যাবের সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা-ই জামান সেলিম (সিআইপি)।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ওই দুজনের কবর জিয়ারত করেন। এসময় তার সঙ্গে কেন্দুয়া-আটপাড়ার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ খোকনের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর যাবতীয় খরচ বহন করা হবে বলে সংশ্লিষ্ট পরিবারকে আশ্বস্ত করেছেন ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা-ই জামান সেলিম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ