আন্দোলনে নিহত শহীদ সাদিকুলের কবর জিয়ারত করলেন মাইনুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলনে নিহত শহীদ সাদিকুলের কবর জিয়ারত করলেন মাইনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সাদিকুলের কবর জিয়ারত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের করিমগঞ্জ গ্রামে শহীদ সাদিকুলের কবর জিয়ারত করেন তিনি।

পরে তিনি শহীদ সাদিকুলের পরিবারের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাদিকুলের পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার ঘোষণা দেন তিনি।

এ সময় সাগরদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সেক্রেটারি জালাল উদ্দিন মেম্বার সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ