আপনার ছবি ও লেখা ছাপবে রঙের মেলা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আপনার ছবি ও লেখা ছাপবে রঙের মেলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রিয় তারকার সঙ্গে ছবি তোলা বা তাঁর অটোগ্রাফ নেওয়া অনেকের শখ। আপনার সংগ্রহে যদি সে রকম কোনো ছবি বা অটোগ্রাফ থাকে সেই ছবি ও অটোগ্রাফের সঙ্গে নেপথ্যের গল্প লিখে পাঠাতে পারেন শীর্ষ জাতীয় দৈনিক কালের কণ্ঠে।

কালের কণ্ঠের সাপ্তাহিক বিনোদন পাতা ‘রঙের মেলা’য় ছাপা হতে পারে আপনার লেখা এমনকি ছবিও। বিনোদন জগতের সাম্প্রতিক যে ঘটনাটি আপনার মনে দাগ কেটেছে, সে বিষয়ে মূল্যবান মতামত দিন।

লিখতে পারেন প্রিয় তারকাকে নিয়েও। এছাড়াও কোনো চলচ্চিত্র, সংগীত, টিভিনাটক বা মঞ্চনাটকের গঠনমূলক সমালোচনা করতে পারেন। সুলিখিত হলে অবশ্যই তা ছাপা হবে।
লেখা ও ছবি পাঠানোর নিয়ম

পৃষ্ঠার এক পাশে লিখুন
লিখতে হবে ৩০০ শব্দের মধ্যে
অটোগ্রাফ বা ছবির অনুলিপি পাঠাতে হবে।
ছবি ও অটোগ্রাফ সংগ্রহের স্থান, সময় উল্লেখ করতে ভুলবেন না
লেখার নিচে লেখকের ই-মেইলসহ [থাকলে] পূর্ণাঙ্গ ঠিকানা লিখুন
ই-মেইলে লেখা পাঠানোর ঠিকানা : rongermela@kalerkantho.com
ডাকে পাঠানোর ঠিকানা : রঙের মেলা, কালের কণ্ঠ, ৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ