আবরার ফাহাদসহ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আবরার ফাহাদসহ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর আট বিশিষ্ট জনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৬ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

তারা হলেন- মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, পপ সম্রাট আজম খান (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বামপন্থী রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর) এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)।

উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার হল বাংলাদেশের সর্বোচ্চ নাগরিক সম্মাননা, যা প্রতি বছর ২৬শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রদান করা হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণের পদক, সম্মানীর অর্থের চেক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

প্রথম স্বাধীনতা পুরস্কার ১৯৭৭ সালে প্রদান করা হয়েছিল। এই পুরস্কারের মাধ্যমে মুক্তিযুদ্ধের নায়কদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশসেবীদের সন্মানিত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ