আবারও ডিবি অফিসে হিরো আলম - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আবারও ডিবি অফিসে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ

 

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক মাধ্যমের ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন হিরো আলম।এ বিষয়ে গণমাধ্যমকে হিরো আলম বলেন, আমার ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আজ দুপুরে আসতে বলেছেন। হ্যাকারের সন্ধান পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করবো।

হিরো আলম জানিয়েছেন, গত ১৭ এপ্রিল ‘হিরো আলম’ নামে যে ফেসবুক পেজটি ছিল, সেটি হ্যাক করা হয়েছে। গতকাল (১ মে) সন্ধ্যায় তার ব্যক্তিগত ‘আশরাফুল হোসেন আলম’ নামে আইডিও হ্যাক করা হয়েছে। 

হ্যাকাররা সেখানে বিভিন্ন লেখাও পোস্ট করেছে বলে জানান হিরো আলম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ