আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স উঠে গেল ফাইনালে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ২:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ২:৫৯ পূর্বাহ্ণ

‘খোলস’ ছেড়ে বেরোতে হলো মরক্কোর। ম্যাচের আগের দিন দলটির কোচ রেগরাগুই বলেছিলেন, ‘গোলে দুটো শট নেওয়ার জন্য বলের পজিশন রেখে, ম্যাচে কর্তৃত্ব করার দরকার কী!’ সেমিফাইনালে তার দলই পজিশন রাখলো, আক্রমণ করে ব্যস্ত রাখলো লেস ব্লুজদের। কারণ দৃঢ় রক্ষণ দেয়াল তুলে খেলা মরক্কো যে ম্যাচের ৫ মিনিটেই গোল হজম করে। ওই গোল শোধ করতে ‘মরণ কামড়’ দিয়েও ২-০ গোলে হারল আফ্রিকার দলটি। আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স উঠে গেল ফাইনালে।
জনতার আওয়াজ/আ আ