আবু সাঈদ চাঁদের অসুস্থ স্ত্রীর খোঁজ-খবর নিয়েছেন রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ

স্টাফ করসপন্ডেন্ট
দীর্ঘদিন ধরে কারাবন্দি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদের অসুস্থ স্ত্রীসহ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামে শুক্রবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৪, সকালে আবু সাঈদ চাঁদের বাড়িতে যান রিজভী। এসময় তার গুরুতর অসুস্থ স্ত্রী ও ছেলে রাকিবুল হাসান অলিভের সঙ্গে দেখা করেন এবং কারাবন্দি আবু সাঈদ চাঁদের খোঁজ-খবর নেন তিনি।
রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, আরিফুর রহমান তুষার।
এ সময় পরিবারের সদস্যরা জানান, আবু সাঈদ চাঁদ মিথ্যা মামলায় দীর্ঘ সময় ধরে কারাবন্দি থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া তাকে বিভিন্ন জেলায় রিমান্ডে নিয়ে নানাভাবে নাজেহাল করা হয়েছে। বর্তমানে কারাগারে তিনি অমানবিক জীবন যাপন করছেন। পরিবারের সদস্যরা অবিলম্বে তার মুক্তি দাবি জানান।
জনতার আওয়াজ/আ আ