আব্দুল আজিজের মা এর মৃত্যুতে এনডিপি'র শোক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আব্দুল আজিজের মা এর মৃত্যুতে এনডিপি’র শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৮, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ

 

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার উপদেষ্টা কমিটির সদস্য ও জনতার আওয়াজ ডটকমের প্রধান সম্পাদক ডাঃ আব্দুল আজিজের মমতাময়ী মা ২৫ জুন রবিবার বিকাল ৩-৩০ মিনিটে পোর্টসমাউথ এ নিজ বাসস্থানে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর ।তিনি ২ ছেলে,১ মেয়ে,নাতি-নাতনি সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন ।মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

মরহুমার নামাজে জানাজা আজ ২৮ জুন বুধবার বাদ জোহর পোর্টসমাউথ সেন্ট্রাল জামে মসজিদ এ অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের উপস্হিতি ও দোয়া কামনা করি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ