আব্দুল আহাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন এম এ মালিক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আব্দুল আহাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন এম এ মালিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৫, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৫, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বিএনপির মনোনয়ন পাওয়ার পর বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট উপশহরে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আব্দুল আহাদ খান জামাল বলেন, “সিলেট-৩ আসনে এম এ মালিক বিএনপির মনোনয়ন পাওয়ায় তাঁর দীর্ঘদিনের ত্যাগের যথাযথ মূল্যায়ন হয়েছে।” তিনি এম এ মালিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “কাজ করলে তার মূল্যায়ন হবেই। কোনো ত্যাগ বৃথা যায় না।”
এ সময় তিনি এম এ মালিকের “ফ্যাসিস্ট হাসিনার চায়ের দাওয়াত প্রত্যাখ্যানের” সাহসী সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, এটি দলের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

সাক্ষাৎকালে আব্দুল আহাদ খান জামালের বৃদ্ধ পিতা এম এ মালিককে নিজের সন্তানের সমতুল্য বলে উল্লেখ করেন এবং দলের জন্য তাঁর ত্যাগ ও অবদানের প্রশংসা করেন। তিনি ধানের শীষ প্রতীকে এম এ মালিকের বিজয়ের জন্য দোয়া কামনা করেন।

পরিশেষে, উপস্থিত সবাই এম এ মালিকের বিজয় কামনায় মহান রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত করেন।

উল্লেখ্য, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব আব্দুল আহাদ খান জামালও সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, বিএনপি নেতা জাকারিয়া আরেফিন ফয়সাল, সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এনু আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শাপরান আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ