আব্দুল কাইয়ুম জালালী পংকীর সাথে লুটন বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আব্দুল কাইয়ুম জালালী পংকীর সাথে লুটন বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

গত ১৫/৮/২০২৩ তারিখ রোজ মঙ্গলবার লুটনে স্থানীয় একটি রেস্টুরেন্টে লুটন বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল হাইর সভাপতিত্বে ও লুটন বিএনপির সদস্য মুজাহিদ খানের সঞ্চালনায় বাংলাদেশ থেকে আগত সিলেট মহানগর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক জননেতা জনাব আব্দুল কাইয়ুম জালালী পংকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আব্দুল্লাহ মিয়া লুটন বিএনপি, কে আর জসিম সহ-সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি, মুস্তাফা মিয়া লুটন বিএনপি,আতাউর রহমান লুটন বিএনপি,তাজুল ইসলাম লুটন বিএনপি, মোমিনুর মোরাদ সহ-সভাপতি যুক্তরাজ্য যুবদল, মিনাল চৌধুরী সিনিয়র সদস্য যুক্তরাজ্য যুবদল, মোঃ মাহবুবুল মজিদ লুটন স্বেচ্ছাসেবক দল সভাপতি, মোঃ আলী সেলিম লুটন বিএনপি, মোঃ মোস্তাফিজ জুনায়েদ লুটন বিএনপি, সৈয়দ রোয়াজ আহমেদ যুবদল নেতা, মোস্তাক আহমেদ যুবদল নেতা,মোর্শেদ আলম লুটন বিএনপি, কাজী মাসুদ হাসান লুটন বিএনপি,মিজানুর রহমান পাভেল লুটন বিএনপি, মুজিবুর রহমান লুটন বিএনপি, বেলাল আহমেদ লুটন বিএনপি, বশির আহমেদ লুটন বিএনপি, হারুন মিয়া লুটন বিএনপি।এছাড়াও উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ও টি.এ টিভির প্রতিষ্ঠিতা পরিচালক ছায়েফ আহমেদ সুইট।

সভাপতির বক্তব্য জনাব আব্দুল হাই বলেন আব্দুল কাইয়ুম জালালী পংকী সাহেব একজন পরিছন্ন রাজনীবিদ, তিনার সুযোগ্য নেতৃত্বে কিছুদিন পূর্বে কাউন্সিলের মাধ্যমে সিলেট মহানগরে একটি সুন্দর কমিটি উপহার দিয়েছেন, যা আগামী দিনের জন্য সিলেটের রাজনীতিতে মাইলফলক হয়ে থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন সুন্দর একটি মতবিনিময় সভা আয়োজন করায় আমি প্রথমেই লুটন বিএনপির নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি আরও বলেন চলমান আন্দোলনে বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্বারে প্রবাসীদের বিশেষ ভুমিকা রয়েছে, ইনশাআল্লাহ অচিরেই আমাদের সকলের সম্মেলিত আন্দোলনের মাধ্যমেই অবৈধ সরকারের পতন হবে, এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে।

উক্ত সভায় পরিশেষে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা ও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা এবং সদ্যপ্রয়াত জনাব মরহুম দেলোয়ার হোসেন সাঈদীর মাগফিরাত কামনার বিশেষ মোনাজাত করা হয় , মোনাজাত পরিবেশন করেন মাওলানা জনাব সাইদ উদ্দিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ